Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৩ ২০:৪৬:১৬ || আপডেট: ২০১৮-০১-২৩ ২০:৪৬:১৬

লোহাগাড়া অফিস:
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হাজি পাড়ায় নব্বইর্ধ্বো এক বৃদ্ধার জায়গা জোর পূর্বক দখলে নিচ্ছে দূর্বত্তরা। এমন অভিযোগ করেছেন ৯২ বছরের বয়স্ক মনির আহমদ। নিজেকে অসহায় ও দরিদ্র উল্লেখ করে মনির বলেন, প্রভাবশালীরা স্থানীয় ভাড়াটিয়া দূর্বত্ত দিয়ে আমার মৌরশী সম্পত্তি দখলে নিয়ে যাচ্ছে।
গত ১৫ তারিখে এ ঘটনা ঘটায় বলে জানান। ওই এলাকার মোজাহের মিয়া, কুতুব উদ্দিন ও শাহ আলমের নেতৃত্বে ১৫/২০ জনের দূর্বৃত্ত জোর পূর্বক জায়গা দখল করে নির্মাণ কাজ শুরু করেছে। মৌখিক বাঁধা প্রদান করলে গালমন্দসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানান মনির। এ ব্যাপারে মনিরের ছেলে নবী হোসেন বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আইনের প্রতি তোয়াক্কা না করে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তকারী কর্মকর্তা মাসুকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করছি।
উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে শুক্কুর বার আসতে বলেছি। নবী হোসেন বলেন, থানায় অভিযোগ করায় আমাকে প্রাণ মেরে ফেলার হুমকি দিচ্ছে। বসতঘর আগুনে জ্বালিয়ে দিবে। বিভিন্ন মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানী করবে বলে হুমকি দিচ্ছে প্রতিদিন। আমরা দিনমজুর। নিরাপত্তাহীনতায় ভূগছি। আমাদের আর কোন সহায় সম্বল নেই বলে কান্নায় ভেঙ্গে পড়ে নবী হোসেন প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। অভিযুক্তদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।