Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৩ ১৬:৪৮:১৯ || আপডেট: ২০১৮-০১-২৩ ১৬:৪৮:১৯

রায়হান সিকদার:
দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল বীর কন্ঠের সম্পাদক সাংবাদিক মোহাম্মদ কাইছার হামিদ বলেছেন,খেলা মানুষের মনকে আনন্দ দেয় এবং প্রফুল্ল রাখে।খেলাধুলায় থাকলে এলাকার যু্ব সমাজ বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। ২৩জানুয়ারী বিকেলে সদর ইউনিয়নের মজিদার পাড়া মাঠ প্রাঙ্গণে ফ্রেন্ডশিপ সোসাইটি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।অনুষ্টানে উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,এককালের তুখোড় ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট।যু্বনেতা মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ রায়হান সিকদার,লোহাগাড়া সদর ইউপির মেম্বার মোহাম্মদ আবদুস সবুর কন্ট্রাক্টর,মোহাম্মদ ফরিদুল আলম,
ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মোহাম্মদ সাহাব উদ্দিন,মোহাম্মদ হেলাল উদ্দিন।খেলায় দু` শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন
খাইর আহমদ ক্রীড়া একাদশ বনাম এস.এ ফ্রেন্ডশিপ ক্রিকেট একাদশ।