Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৩ ১৭:১৮:০৮ || আপডেট: ২০১৮-০১-২৩ ১৭:১৮:০৮

নিউজ ডেক্স :
খুলনা খালিশপুরে ভূমিদস্যু তকদির হোসেন বাবুকে নিয়ে তিনটি প্রতিবেদন প্রকাশের জের ধরে, খুলনার কন্ঠ’র সম্পাদক ও অন্যদিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার খুলনার সাহসী নারী সাংবাদিক ইশরাত ইভাকে খুলনায় তথ্য প্রযুক্তি আইন ২০১৩’র ৫৭/৬৬ ধারার মামলার জামিন দিয়েছে আদালত।
গতকাল ২২শে জানুয়ারী (মঙ্গলবারর) বেলা ১২টা ৩০মিনিটে খুলনার মূখ্য মহানগর আদালত ‘গ’ অঞ্চল হাকিম মোঃ শহীদুল ইসলাম সাংবাদিক ইশরাত ইভার জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক ইশরাত ইভার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিল্লাল হোসেইন, অ্যাডভোকেট কামরুল আহসান, অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু, অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, অ্যাডভোকেট আইয়ুব আলী, অ্যাডভোকেট জিল্লুর রহমান, অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুর, অ্যাডভোকেট শামিম হাসান শুনানিতে অংশগ্রহণ করেন।
অ্যাডভোকেট বিল্লাল হোসেইন বলেন, জামিনের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় সাংবাদিক ইশরাত ইভাকে জামিন দেন।