চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

আলোকিত বাংলাদেশ এর উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০১৮-০১-২৪ ১৬:৩০:১১ || আপডেট: ২০১৮-০১-২৪ ১৬:৩০:১১

এরশাদ আলম,লোহাগাড়া :

দেশ ও সমাজের প্রতিটি অসহায় পরিবার হওক অালোকিত, এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া’র ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন অালোকিত বাংলাদেশ’র উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।(বুধবার) ২৪জানুয়ারী দুপুরে আমিরাবাদ পুরাতন বিওসি ওয়ালটন শো-রুমের হল রুমে অনুষ্টিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোকিত বাংলাদেশ এর চেয়ারম্যান নূর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা অাওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ও চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদের সহধর্মিণী, বিশিষ্ট নারী নেত্রী  রিজিয়া রেজা চৌধুরী। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম(বার)  ,লোহাগাড়া বি.আর.ডি.বি’র চেয়ারম্যান আরমান বাবু রুমেল, 

বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইকোনোমিকস বিভাগের অধ্যাপক প্রফেসার সরওয়ার উদ্দীন।আমিরাবাদ নুরুল অালম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাঈনুদ্দিন চৌধুরী মানিক, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জাব্বার।মোহাম্মদ আজাদ শেখ এর সঞ্চালনায় উদ্বোধনীয় বক্তব্য রাখেন অামিরাবাদ লোহাগাড়া বিজনেস পয়েন্টের সভাপতি ও দ্যা কিং অব অামিরাবাদের অর্থনৈতিক উপদেষ্টা আবুল কালাম আজাদ।দ্যা কিং অব অামিরাবাদের অাহবায়ক তুষার অাহমদ চৌধুরী কাইছার, রিদুওয়ানুল হক,রাকিবুল হাসান সহ অালোকিত বাংলাদেশ পরিবারের সকল সদস্যরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে রিজিয়া রেজা চৌধুরী বলেন, বাংলাদেশে অন্যন্য বছরের চেয়ে এই বছর শীত বেশি, অালোকিত বাংলাদেশ’র মত দেশে অনেক সামাজিক সংগঠন রয়েছে, প্রতিটি সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবানরা যদি এইভাবে শীতার্তদের পাশে দাড়ায় তাহলে অসহায় শীতার্তরা এরকম শীত থেকে রক্ষা পাবে।

তিনি অারো বলেন, ভাল কাজে আপনাদের যে কোন সহযোগীতা করতে অামরা সবসময় প্রস্তুত। আমাদের মাননীয় সাংসদ সদস্য একজন অালেমেদ্বীন, তিনি সাতকানিয়া-লোহাগাড়াকে একটি উন্নত এলাকা হিসেবে গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। 

বিশেষ অতিথি’র বক্তব্যে থানার অফিসার ইনচার্জ শাহজাহান পিপিএমবার বলেন, আগামীর তরুণ প্রজন্মদের মাদক, বাল্যবিবাহ এবং সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখার একমাত্র উপায় পরিবারের শিক্ষা।তাই প্রতিটি অভিভাবকদের দায়িত্ব নিজের সন্তান কি করছে, বন্ধুদের নিয়ে কোথায় যাচ্ছে, ঠিক মত পড়ছে কিনা, এসব বিষয়ে খেয়াল রাখা জরুরী।

তিনি আরো বলেন, লোহাগাড়ার আইনশৃঙ্খলা এখন অনেকটাই শান্ত লোহাগাড়ায় এখন আগের মত চুরি, ডাকাতি, এবং মারামারি হানাহানি হচ্ছেনা। অপরাধী যে হোক না কেন এমপি মহোদয়ের অর্ডার কাউকে ছাড় দেওয়া হবেনা।এসময় প্রায় শতাধিক দুস্থ পরিবারকে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *