চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

উখিয়ায় রোহিঙ্গা মাঝি ইউসুফকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশ: ২০১৮-০১-২৪ ১৮:১৮:৩১ || আপডেট: ২০১৮-০১-২৪ ১৮:১৮:৩১

 

নিউজ ডেক্স :

কক্সবাজারের উখিয়ার থাইংখালী তানজিমারঘোনায় ডি ব্লকের মাঝি মো. ইউসুফকে হত্যার ঘটনায় দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালী পানবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের বাসিন্দা মৃত সোনা মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৩০) ও সি-২২ ব্লকের বাসিন্দা মৌলভী আতাউল্লাহর ছেলে আতাউর রহমান (১৬)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, রোহিঙ্গা মাঝি মো. ইউছুফ গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর এ বিষয়ে র‌্যাব-৭ এর সদস্যরা ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় ৩-৪ জন অস্ত্রধারী অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইউসুফ মাঝি হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী নূর মোহাম্মদ (৩০) ও আতাউর রহিমকে (১৬) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি লম্বা কিরিচ জব্দ করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছে। অস্ত্র আইনে মামলা করে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *