Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৪ ১৬:২১:৩৪ || আপডেট: ২০১৮-০১-২৪ ১৬:২১:৩৪

নিউজ ডেক্স :
২৬ বছর আগের একটি চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার অর্থাৎ তিনজনকে গুলি করে খুনের মামলায় ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জজ সৈয়দা হোসনে আরা এই রায় দিয়েছেন। দণ্ডিতদের মধ্যে সাতকানিয়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও আছেন। ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম রায়ের বিষয়টি জানিয়েছেন।- বাংলানিউজ