চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রাম সিটি মেয়রের সাথে চট্টগ্রাম ১৪ দল নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশ: ২০১৮-০১-২৪ ১৭:১৪:৫৮ || আপডেট: ২০১৮-০১-২৪ ১৭:১৪:৫৮

নিউজ ডেক্স :

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে আজ দুপুরে মেয়র দপ্তরে চট্টগ্রাম ১৪ দল নেতৃবৃন্দ সাক্ষাত করেছেন।সাক্ষাতে নেতৃবৃন্দ সিটি মেয়রের সাথে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি, জোট পুনর্গঠনসহ নানামুখী বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।

এদিকে আগামীকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও মাননীয় তথ্য মন্ত্রী ওয়ার্কাস পার্টি সভাপতি রাশেদ খান মেনন চট্টগ্রাম আসছেন।

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী এতদিন চট্টগ্রাম ১৪ দলের সভাপতি হিসেবে আসন অলংকৃত করে নেতৃত্ব দিয়েছেন। এ নেতার মৃত্যুর পর ১৪ দলীয় মহাজোটের নেতৃত্বে কে বা কারা আসবেন তা নিয়ে রাজনীতি মহলে আলোচনা চলছে।তবে আগামী নির্বাচনকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে মহাজোট চট্টগ্রাম শাখার নেতৃত্ব বণ্টন করা হতে পারে বলে জানা গেছে।।

 

এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল,বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) চট্টগ্রাম মহানগর সভাপতি আবু বকর সিদ্দিকী,সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া,ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ)’র মিটুল দাশগুপ্ত ও জি এম এ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *