Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৪ ১৬:৩৮:৫৩ || আপডেট: ২০১৮-০১-২৪ ১৬:৩৮:৫৩

নিউজ ডেক্স :
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে মৌলভীরশীল সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হলেও চোরাকারবারীরা ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।
সেন্টমাটিন কোস্টগার্ডের স্টেশনের কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল বঙ্গোপসাগরে অভিযান চালায়।
এসময় একটি ট্রলার মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে থামানোর সংকেত দেয়। ট্রলারটি না থামানো কারণে স্পিডবোট যোগে ধাওয়া করলে ইয়াবা পাচারকারীরা ট্রলার থেকে কিছু বস্তা পানিতে ফেলে দিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়, পরে বস্তা উদ্ধার করে গুনে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ কোটি টাকা।
– পরিবর্তন ডটকম