চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

মিরসরাইয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন: পরে নিজেও আত্মহত্যার চেষ্টা 

প্রকাশ: ২০১৮-০১-২৪ ২০:৩৪:৫১ || আপডেট: ২০১৮-০১-২৪ ২০:৩৪:৫১

নিউজ ডেক্স :

পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে স্বামী। পরে স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাটের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত পারভীন আকতার (৩৪) একই এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার  জানান, বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামী। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। স্বামীও ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে।পরবর্তীতে স্থানীয় লোকজনের খবরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং স্বামী বেলাল উদ্দিনকে চমেক হাসপাতালে ভর্তি করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *