Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৪ ১৮:০২:১৭ || আপডেট: ২০১৮-০১-২৪ ১৮:০২:১৭

নিউজ ডেক্স :
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার সময় যে গণহত্যায় হয়েছিল তার বিচার সম্পন্ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ মহানগর আওয়ামী লীগ নেতারা।বুধবার (২৪ জানুয়ারি) সকালে আদালত ভবনের সামনের শহীদবেদী চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে তারা এ হতাশার কথা বলেন।
মেয়র বলেন, বিচার প্রক্রিয়ার দুর্বলতার কারণে ২৪ জানুয়ারির গণহত্যার বিচার জাতি পায়নি। আমি আশাবাদী, দেশে আইনের শাসন চলছে। আইন মোতাবেক বিচার হবেই। তিনি বলেন, সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতা-কর্মীদের প্রতিরক্ষা দেওয়ায় রক্ষা পেয়েছিলেন। এরপর তাকে ২৪ বার হত্যার অপচেষ্টা করা হয়েছে। বাংলার জনগণ ও জাতীয় নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করেছে।
মেয়র বলেন, আমাদের সংকল্প আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহানগরের অন্তর্ভুক্ত ৬টি আসন উপহার দেব। এ জন্য দলের নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে তাদের মনজয় করতে হবে।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানাই ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি সংঘটিত গণহত্যার বিচার নিষ্পত্তি হোক। এ বিচার প্রক্রিয়ায় যারা বাধা দিচ্ছেন তাদেরও শনাক্ত করে ন্যায়বিচার করুন।
নগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণানুষ্ঠানে আইন সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সিপিবি নেতা অধ্যাপক অশোক সাহা, উপদেষ্টা সফর আলী, অর্থ সম্পাদক ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী।
শ্রদ্ধা সূচক বক্তব্য দেন নির্বাহী সদস্য ও শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায়, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুল হক, ১৪ দলের স্বপন সেন।
উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ শমসের, জহুর আহমদ, আবদুল আহাদ, আবু তাহের, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, নির্বাহী সদস্য এমএ জাফর, মোহাম্মদ ইয়াকুব, আবুল মনসুর, মোহাম্মদ নুরুল আলম, আহমেদ ইলিয়াস, পেয়ার মোহাম্মদ, নজরুল ইসলাম বাহাদুর, জাফর আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অমল মিত্র, আবদুল লতিফ টিপু, বেলাল আহমেদ, মোরশেদ আক্তার চৌধুরী প্রমুখ।
এ দিকে, চট্টগ্রাম গণহত্যা দিবস পালন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা বুধবার সকালে সংগঠনের দোস্ত বিল্ডিংয়ের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন রিয়াজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রামের বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক বিকে বিশ্বাস বিপ্লব।
আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম ও জেলা নেতা আব্দুল মালেক খান, বেগম মিলি চৌধুরী, সাইফুন নাহার খুশি, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, জসিম উদ্দিন, সুপ্রিয় দাশ অপু, রফিকুল ইসলাম, কামাল উদ্দিন, দীপন দাশ, নাছির আলী পান্না, সোহেল ইকবাল, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, আব্দুর রহিম, ভাস্কর দেব, ইমরান মুন্না, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, সঞ্জয় সেন, মাখন দাশ, মো. আলাউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা ২৪ জানুয়ারি লালদীঘির জনসভা বানচাল করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মিছিলে অতর্কিত গুলিবর্ষণ করে ২৪ জনকে হত্যা ও হাজারো নেতা-কর্মী আহতের ঘটনার ৩০ বছরেও বিচার সম্পন্ন না হওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর হতাশা ব্যক্ত করে অবিলম্বে বিচার সম্পন্ন করার দাবি জানান।
সভায় চট্টগ্রাম আদালতের প্রবেশমুখে গণহত্যার নিদর্শন হিসেবে নির্মিত অরক্ষিত শহীদ বেদীকে ঘিরে একটি পূর্ণাঙ্গ স্মৃতি কমপ্লেক্স নির্মাণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতি দাবি জানানো হয়।-বাংলানিউজ