Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৫ ১২:৫৩:৩৫ || আপডেট: ২০১৮-০১-২৫ ১২:৫৩:৩৫

চট্টগ্রাম:
আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ফ্লাইওভারের সিইসি এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ পরিবর্তনকে জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠালে তাদের একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের নাম অমিত চৌধুরী। আর আহত আরেকজন মন্টু চৌধুরীর অবস্থাও আশঙ্কাজনক। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।