চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে ধর্ষণের পর ৯ বছরের এক শিশুকে হত্যার ঘটনায়: জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ

প্রকাশ: ২০১৮-০১-২৫ ১৩:০৫:৪৮ || আপডেট: ২০১৮-০১-২৫ ১৩:০৫:৪৮

নিউজ ডেক্স :

ধর্ষণের পর ৯ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ। নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত ২১ জানুয়ারি দিনগত মধ্যরাতে আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকায় ধর্ষণের পর স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ৯ বছরের শিশু মীমকে হত্যা করা হয়। মীম সী ওয়ার্ল্ড এলাকার বাসিন্দা প্রবাসী জামালের মেয়ে।ধর্ষণের ঘটনায় জামালের বাড়ির কেয়ারটেকার জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ৬ জনের মধ্যে কেয়ারটেকারও রয়েছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মাহমুদ  বলেন, বাড়ির কেয়ারটেকারসহ ৭ জন মিলে পরিকল্পিতভাবে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। ৬ জনকে আটক করা হয়েছে।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *