Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৫ ২২:১৭:৪৬ || আপডেট: ২০১৮-০১-২৫ ২২:১৭:৪৬

নিউজ ডেক্স
ডাক্তারদের মুমূর্ষু রোগীর আশা-ভরসার শেষ ঠিকানা উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ডাক্তারের সেবার ওপর জনগণের আস্থা ও বিশ্বাস থাকে। ডাক্তারের সেবা ও চিকিৎসার ওপর রোগী আস্থাশীল হলে রোগ থেকে পরিত্রাণ পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চন্দ্রনগরের মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম পর্বের এমবিবিএস পঞ্চম ব্যাচের ওরিয়েন্টেশন উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ ব্যাচে ৫০ জন শিক্ষার্থী রয়েছেন।
মেয়র ছাত্রদের মানবসেবায় মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ডাক্তারি শিক্ষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান শিক্ষার্থীদের সব বিষয়ে জ্ঞান অর্জনের পাশা-পাশি নীতি-নৈতিকতায় মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন আলোকিত মানুষ হতে হবে। এর বিকল্প নেই।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন এমসিএমসিএইচের অধ্যক্ষ ডা. মো. মাহতাব উদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. শরিফ, অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. এসএম আশরাফ আলী, উপাধ্যক্ষ ডা. মো. শায়খুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মনিরুজ্জামান, বিএমএ নেতা ডা. নুর হোসেন ভূঁইয়া, ডা. রবিউল করিম, ডা. প্রণয় কুমার দত্ত, ডা. কামাল উদ্দিন, ডা. সাজ্জাত মো. ইউসুফ, অধ্যাপক ডা. শিব শঙ্কর সাহা, অধ্যাপক ডা. আকবর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, ডা. ওয়াজেদ চৌধুরী অভি, ডা. এসএস মাহমুদ, অধ্যাপক ডা. সৈয়দ মো. কাসেম, অধ্যাপক ডা. নজিবুন নাহার, ডা. জাকেয়া সুলতানা বেগম ও ডা. মো. এরশাদুল হক।
– বাংলানিউজ