চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সীতাকুণ্ডে আসামি ধরতে গেলে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ’: নিহত১

প্রকাশ: ২০১৮-০১-২৫ ০০:১৬:২২ || আপডেট: ২০১৮-০১-২৫ ০০:১৬:২২

নিউজ ডেক্স :

চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি ধরতে গেলে জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটেছে।

সূত্রমতে, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় রাতে সাদা পোশাকে আসামি ধরতে যায় পুলিশ। এসময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে পুলিশও গুলি করে।

রাত পৌনে ১১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক হামিদুর রহমান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আনার পর সাইফুল ইসলাম (২২) নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহত দুজন হলেন, ইমরান আলী জয় (১৯) ও কবির আহমেদ (৫৫)।চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা ঘটনা সম্পর্কে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এএসপি কিংবা ওসির সঙ্গে যোগাযোগ করতে পারেন।এএসপি এবং ওসি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

– সূত্র – সি প্লাস নেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *