চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সীতাকুণ্ডে জনতার ওপর পুলিশের গুলির ঘটনায় দুই পুলিশ ও  এক আনসার সদস্যসহ তিনজনকে প্রত্যাহার

প্রকাশ: ২০১৮-০১-২৫ ২২:২৫:২১ || আপডেট: ২০১৮-০১-২৫ ২২:২৫:২১

নিউজ ডেক্স :

আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘাতে জড়ানোর ঘটনায় দুই পুলিশ ও  এক আনসার সদস্যসহ তিনজনকে সীতাকুণ্ড থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।  এদের মধ্যে দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।  আনসার সদস্যকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা এই আদেশ দিয়েছেন।

এদিকে সংঘাতের সময় গুলিবর্ষণে একজন নিহতসহ সার্বিক ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজাকে প্রধান করে এই কমিটি আরও আছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) রেজাউর রহমান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি-বিশেষ শাখা) শাহজাহান ভূঁইয়া।

 

সকালে এসপি নূরে আলম মিনা এবং তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন বলে  জানিয়েছেন এএসপি শাহজাহান ভূঁইয়া।

 

তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং তদন্ত কমিটি গঠনের বিষয়টিও এএসপি শাহজাহান ভূঁইয়া  জানিয়েছেন।

 

গত (বুধবার) রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় সাদা পোশাকে আসামি ধরতে যায় পুলিশ। এসময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে পুলিশও গুলি করে।

 

রাত পৌনে ১১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।

 

গুলিবিদ্ধ অবস্থায় নেওয়ার পর সাইফুল ইসলাম (২২) নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  আহত দুজন হলেন, ইমরান আলী জয় (১৯) ও কবির আহমেদ (৫৫)।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *