চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়ার ঐতিহ্যবাহী মাওলানা মরহুম মফজুলুর রহমান’র ১২২ তম ঘোড়দৌড় মেলা ২৭ ও ২৮ জানুয়ারী 

প্রকাশ: ২০১৮-০১-২৬ ১১:৫৩:৫০ || আপডেট: ২০১৮-০১-২৬ ১১:৫৩:৫০

আলাউদ্দিন ,বীর কন্ঠ : 

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার শত বছরের ঐতিহ্যবাহী মাওলানা মরহুম মফজুলুর রহমানের ১২২ তম  ঘোড়দৌড় মেলা ২৭ ও ২৮ জানুয়ারী  অনুষ্টিত হতে যাচ্ছে। স্থানীয়দের মতে  শনিবারে ছোট সভা ও রবিবার বড় সভা।

দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। ১২২  বছর আগে  এলাকার প্রখ্যাত আলেম হযরত মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ) এ ঘোড়দৌড় মেলা প্রবর্তন করেন। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামে প্রায় অর্ধ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বসে মেলার স্টল।

মাঘ মাসের শেষে রোববার সনাতন ধর্মের অনুসারীরা সূর্য পূজা করে। এ পূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসতো। সেখানে জুয়া  খেলাসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে মুসলিম যুবকেরা জড়িয়ে পড়তো। অপসংস্কৃতি থেকে উদ্ধারের জন্য তিনি সেই থেকে এই গ্রামে প্রতিবছর ধর্মীয় সভা ও  ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। চারুকারু, কাঠ-বাঁশ, প্রসাধনী, বেত আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে শত শত স্টলে ক্রেতারা ভিড় করে।

আশপাশের বিভিন্ন  উপজেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়। মূল মেলা একদিন হলেও মেলার আগে ও পরের দিনও  চলে মেলার বেচা-কেনা।  মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা বিধায় এটি ঘোড়দৌড় মেলা হিসেবে এতদঅঞ্চলে ব্যাপক পরিচিত।

মেলাকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে মিঠাই-মালাই তৈরীর কারীগরা। তৈরী করছেন বাতাসা , কদমা , লাড্ডু .বরফীসহ অসংখ্য রকমারী মিঠাই মালাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *