চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সীতাকুণ্ডে গুলিতে নিহতের ঘটনায় ৩ পুলিশ-আনসার গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-০১-২৬ ২১:৩১:০৭ || আপডেট: ২০১৮-০১-২৬ ২১:৩১:০৭

নিউজ ডেক্স :

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রামবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহতের ঘটনায় দুই পুলিশ ও এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।খবর বিডিনিউজ।

এরা হলেন- এসআই নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেন। দুই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা শুক্রবার বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, তারা সাদা পোশাকে অভিযানে গেছে।যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা নিহতের পরিবারের অভিযোগ আমলে নিয়েছি। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

গত বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তেলিপাড়া এলাকায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে মো. সাইফুল নামে এক যুবকের মৃত্যু হয় ওই রাতেই।

এ ঘটনায় নিহত সাইফুলের ভাই দিদারুল আলম বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবারই ওই তিন পুলিশ-আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এই পুলিশ সদস্যদের দাবি, আসামি ধরতে গেলে গ্রামবাসী তাদের ওপর হামলা করলে আত্মরক্ষা করতে তারা গুলি চালিয়েছিলেন।

তবে ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করার কথা জানিয়ে বৃহস্পতিবার পুলিশ সুপার মিনা বলেছিলেন, “দোষীদের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানোর জন্য উচ্চ পর্যায়ের নির্দেশ আছে। তদন্ত কমিটি যদি পুলিশ সদস্যদের দোষ পেয়ে থাকে, তাদের বিধি অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।”-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *