Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৭ ১৮:০৫:৫১ || আপডেট: ২০১৮-০১-২৭ ১৮:২৪:০৭

নাজিম উদ্দিন রানা,বিশেষ প্রতিনিধি:
কোমলমতি শিশুদের মনে যোগ্য নেতৃত্ব সৃষ্টি,ক্লাসে বিরাজমান নানাবিধ সমস্যা নিয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সমন্বয় পূর্বক অালোচনা করে সমাধান,শ্রেনীকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখা,পানিয় জলের সমাধান,বৃক্ষরোপন,অভ্যর্থনা,ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও সমন্বয় করনে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ন্যায় বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার অন্যতম শ্রেষ্ট বিদ্যাপীঠ অাজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।অাজ সকাল ১০ টায় নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫টায় সম্পন্ন হয়।বেলা ১১টায় সরেজমিনে দেখা যায় ছাত্র/ছাত্রীরা স্বতস্ফুর্ত ভাবে ভোট দিচ্ছে।প্রার্থীরা ও গণতান্ত্রিক পন্হায় ভোট চাইছে।

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মনোভাবের নির্বাচনে সবাই খুশি।নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত ৫ম শ্রেনীর ছাত্র শফিউল অাবছার জানান, মোট ভোটারের (৩য় থেকে ৫ম শ্রেণী) সংখ্যা ৬৯৫।মোট প্রার্থী ৩০ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান বিশেষ করে ৭টি বিষয়ের উপর কাজ করবে এ প্রতিনিধিরা।শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সমন্বয় করে এরা কাজ করবে।তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কোমলমতি শিক্ষার্থীর মাঝে গণতান্ত্রিক মনোভাব সৃষ্টির প্রয়াসে এ কেবিনেট নির্বাচনের জন্য ধন্যবাদ জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সহঃ স্বাস্হ্য পরিদর্শক অামজাদ হোসেন চৌধুরী বলেন- বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের এ নির্বাচনের মাধ্যমে তাদের মাঝে গণতান্ত্রিক মনোভাব ও সত্যিকারের নেতৃত্ব সৃষ্টি হবে।তিনি সরকারকে এমন সুন্দর অায়োজনের জন্য ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল ইসলাম শামীম, রাজীব মজুমদার,শাহজাহান সিরাজ,অাকবর হোসেন,মোঃ সালাহ উদ্দীন, ও এ্যানি মারমার সার্বিক সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে বিজয়ীরা হলেন,তৌহিদুল ইসলাম (৫ম),জাইমা ইসলাম (৪র্থ),অাবরার হোসেন চৌং অয়ন (৩য়),রয়েল ধর (৫ম,)অাব্দুল মজিদ (৪র্থ) ওসমান অালি(৩য়)ও মোঃ তালহা (৪র্থ)।