চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

আন্দরকিল্লায় আইপিএসের দোকানে আগুন, নিহত ১, দগ্ধ ৮

প্রকাশ: ২০১৮-০১-২৭ ২৩:০০:২৩ || আপডেট: ২০১৮-০১-২৭ ২৩:০০:২৩

নিউজ ডেক্স :

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় গার্ডিয়ান আইপিএস নামে একটি ব্যাটারি মেরামতকারী প্রতিষ্ঠানে আগুন লেগে ১ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ৮ জন।শনিবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর এ ঘটনা ঘটে। নিহতের নাম সুপ্রদাশ রাজু (৫৫)।

অগ্নিদগ্ধরা হলেন মো. ইকবাল (৪০), জুয়েল দে (৩৫), অঞ্জন দাশ (৩০), বাবলু গুহ (৩০), বিজয় চৌধুরী (৩৫), রহিম বাদশা (২০), বাবলু গুহ (৩৫), অঞ্জন দাশ (৩০)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আইপিএসের দোকানে অগ্নিকাণ্ডের খবরে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে আগুন নেভানোর কাজ চলছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, আইপিএসের দোকানে আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু হয়েছে। ৮ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *