Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৭ ১৯:৩৫:৩৯ || আপডেট: ২০১৮-০১-২৭ ১৯:৩৫:৩৯

চকরিয়া, অফিস :
চকরিয়ায় একব্যক্তির বাড়ির ৫০ফুট বাউন্ডারি দেয়াল গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। তারা বাড়িতে ঢুকে হামলা চালিয়ে মালামালও লুট করেছে। এসময় নারীসহ ৩জন গুরুতর আহত হয়। এতে প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ জড়িত ইয়াছিন নামের এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী উচিতারবিল এলাকায় এঘটনা ঘটে।
চকরিয়া আবাসিক মহিলা কলেজের অফিস সহকারি রওশন আক্তার জানান, শুক্রবার দুপুর ১টার দিকে একই এলাকার ইয়াছিনের নেতৃত্বে ১০-১২ জনের সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বসতভিটা দখল করতে যায়। ওইসময় তারা হাতুড়ি দিয়ে বাড়ির বাউন্ডারি দেয়াল গুড়িয়ে দিয়েয়ে। বাধা দেওয়ার পরও প্রায় ৫০ ফুট দেয়াল সম্পূর্নভাবে ভেঙ্গে ফেলে। এসময় স্বামী মুহিবুল্লাহ প্রতিবাদ করলে তার উপর অর্তকিতভাবে হামলা চালায়।
তিনি আরও বলেন, স্বামীকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও মারধর করে। দেয়াল ভেঙ্গে দেওয়ার পর সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে ব্যাপক লুটপাট চালিয়েছে। সন্ত্রাসীরা তার বাড়ির দেওয়াল ভেঙ্গে সাড়ে তিন লাখ টাকা ক্ষতি করেছে। বাড়িতে ঢুকে মূল্যবান মালামাল লুট করেছে। এমন কী ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও বাড়ির আসবাবপত্রও নিয়ে গেছে। এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধন করেছে সন্ত্রাসারী। এসময় মুহিবুল্লাহ (৪৫), রওশন আক্তার (৩৫) ও তার মাদ্রাসা পড়–য়া ছাত্র মুনতাছির (৯) গুরুতর আহত হয়।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করলে তিনি দফাদার ও চৌকিদার পাঠিয়ে ইয়াছিন নামের এক সন্ত্রাসীকে আটক করে। পরে চকরিয়া থানা পুলিশকে খবর দিয়ে ইয়াছিনকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনা সত্যতার কথা জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।
এদিকে চকরিয়া মহিলা কলেজের অফিস সহকারি রওশন আক্তার বাদি হয়ে ঘটনার সাথে জড়িত ইয়াছিনকে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।