Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৭ ২০:৩১:০৩ || আপডেট: ২০১৮-০১-২৭ ২০:৩২:৩৫

চকরিয়া , অফিস :
চকরিয়ায় ১০হাজার পিস ইয়াবাসহ ৩পাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জানুয়ারি শনিবার দুপুর ১টার দিকে মালুমঘাট হাইওয়ে পুলিশ উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া থেকে পুলিশ এসব ইয়াবাসহ উদ্ধার করে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো:আলমগীর হোসেন জানান, শনিবার দুপুরে খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়ায় দায়িত্ব পালন করেছিল এসআই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি টিম। দুপুর ১টার দিকে একটি প্রাইভেট কারগাড়ি (চট্টমেট্রো-গ-১১-৪৬৭৪) চট্টগ্রাম যাওয়ার পথে থামানো হয়। পরে পুলিশ তল্লাসি চালিয়ে তাদের কাছ থেকে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচার কাজে ব্যবহৃত গাড়িটি জব্ধ করে চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাচারকারি হলেন, টেকনাফ মহেশখালীয়া পাড়ার জহির আহমদের স্ত্রী আরফা বেগম (৩৯) তার পুত্র মোহাম্মদ আনাছ (২৩) ও কারগাড়ি চালক একই উপজেলার আলেয়াবাদ এলাকার মোহাম্মদ নুরের পুত্র গফুর আলম (২৪)। এব্যাপারে এসআই মো:সেলিম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।