চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চকরিয়া বিএন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০১-২৭ ২৩:৩৪:০৩ || আপডেট: ২০১৮-০১-২৭ ২৩:৩৫:১২

মিজবাউল হক, চকরিয়া:

চকরিয়া বিএনস্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্টান সম্পন্ন হয়েছে। ২৭ জানুয়ারি চকরিয়া বিএন স্কুল এন্ড কলেজের পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ মোঃ আতাউল্লাহ এর সভাপতিত্বে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্টান সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু, বিশেষ অতিথি হিসেবে, চকরিয়া বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন লিটন, সাংবাদিক বশির আল মামুন, ডাঃ সরওয়ার কামাল, শেফায়েতুল করিম বাপ্পী, হুমায়ূন কবির চৌধুরী, সাইফুল ইসলাম বাবুল। অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে তাঁদের বক্তব্যে শিক্ষামূলক আলোচনা তুলে ধরেন। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আলোচনা রাখেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আতাউল্লাহ, উপাধ্যক্ষ জুনাইদ উদ্দিন, শাহানেওয়াজ চৌধুরী, বেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও শুভাসী রানী দে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক শওকতুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *