Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৭ ১৪:০৯:২৫ || আপডেট: ২০১৮-০১-২৭ ১৪:০৯:২৫

নিউজ ডেক্স :
পটিয়ার কাগজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার এসআই সৈয়দ মোশাররফ হোসেন জানান, কাগজীপাড়ায় চট্টগ্রামমুখী সুগন্ধা বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মাহবুবুল আলম (৪৫) ও আরোহী মোজাম্মেল হক লিটন (৩২) নিহত হয়েছেন। মোজাম্মেল নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের সিরাজুল হকের ছেলে। মাহবুব একই এলাকার দেওয়ানহাট মিস্ত্রিপাড়ার মো. শরীফের ছেলে। তারা সাতকানিয়া যাচ্ছিলেন।
দুর্ঘটনার জন্য দায়ী বাসটি চালকসহ আটক করা হয়েছে জানিয়ে এসআই মোশাররফ জানান, নিহত দুজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। – বাংলানিউজ