চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

মুক্তিপণের বিনিময়ে মুক্ত সৌদির আটক প্রভাবশালীরা

প্রকাশ: ২০১৮-০১-২৭ ১৬:৩১:৩৮ || আপডেট: ২০১৮-০১-২৭ ১৬:৩১:৩৮

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে গত নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযানে আটক বেশ কয়েকজন প্রভাবশালী প্রিন্স ও কর্মকর্তাকে ছেড়ে দেয়া হয়েছে। এর মধ্যে দেশটির প্রভাবশালী প্রিন্স ও এমবিসি টেলিভিশন নেটওয়ার্কের মালিক ওয়ালিদ বিন ইব্রাহীম এবং সৌদি রাজকীয় আদালতের সাবেক প্রধান খালিদ আল তুয়াইজিরি রয়েছেন।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, দুর্নীতিবিরোধী অভিযানে আটক সৌদি প্রভাবশালীরা মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন। তবে এই মুক্তিপণের পরিমাণের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত নভেম্বরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পর রাজ-পরিবারের প্রভাবশালী বেশ কয়েকজন প্রিন্স, সাবেক মন্ত্রী, রাজনীতিকসহ ধনাঢ্য দুই শতাধিক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তখন থেকেই রিয়াদের বিলাসবহুল রিটজ কার্লটন হোটেলে আটকদের বন্দি রাখা হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি হোটেলটি পুনরায় খুলে দেয়ার কথা রয়েছে। নভেম্বরের শেষের দিকে প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ প্রায় একশ কোটি মার্কিন ডলারের বিনিময়ে মুক্তি পান।

স্থানীয় গণমাধ্যম বলছে, ওয়ালিদ বিন ইব্রাহীম তার টেলিভিশন চ্যানেল এমবিসি টেলিভিশন নেটওয়ার্কের মালিকানার অংশীদারিত্ব মুক্তিপণ হিসেবে দিতে রাজি হয়েছেন।

একক ক্ষমতার অধিকারী হতে ও প্রতিদ্বন্দ্বি প্রিন্সদের দমন করতেই নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ধরপাকড় অভিযান শুরু করেন বলেন অভিযোগ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *