চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লাখো কন্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত পুরো আখতারাবাদ কুমিরাঘোনা

প্রকাশ: ২০১৮-০১-২৭ ১৯:১৬:১৪ || আপডেট: ২০১৮-০১-২৭ ১৯:১৬:১৪

আলাউদ্দিন ,বীর কন্ঠ  : 

লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের আখতারাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা পীর শাহ মাওলানা মীর আখতার রহ: ও বায়তুশ শরফের রূপকার মরহুম মাওলানা শাহ আব্দুল জব্বার রহ:-এর তিন দিনব্যাপী বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জানুয়ারী বিকাল ৪ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৩দিন ব্যাপী শুরু হওয়া এ ইছালে সওয়াব মাহফিল ।

আখেরি মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ মাওলানা কুতুব উদ্দিন। 

সকাল থেকে মোনাজাতে অংশ নিতে চারদিক থেকে মুসল্লিরা পায়ে হেটে মাহফিলস্থলে পৌঁছান। খবরের কাগজ,পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন মাঠের আশপাশের রাস্তায় ।

এছাড়াও বাসা-বাড়ি -মাদ্রাসা-দোকানের ছাদে, যানবাহনের ছাদেও অবস্থান নেন । এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত পুরো আখতারাবাদ । মুনাজাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। মুনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *