চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সুখছড়ী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বাষির্ক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০১-২৭ ১৭:৪৫:৩৬ || আপডেট: ২০১৮-০১-২৭ ১৭:৫০:৫৭

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলার সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক  পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ জানুয়ারী সকাল ১০টায়  বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আবদুল হান্নান মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতকানিয়া লোহাগাড়ার সংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম ।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েদুল আলম সাঈদ , মিন্টু দাশ , স্বপন দাশ , ডাঃ রিটন দাশ ,আবদুল মান্নান আবদুল মালেক , আবদুল হাই , আবদুল গফুর , হরি সাধন দাশ , ডাঃ অঞ্জন দাশ ,মোফিজুর রহমান , ডাঃ সমীর দাশ । নুরু নিচ্ছা বেগম প্রমুখ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন  ,লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরুদন্ড,।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা  করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে, দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে। 

অনুষ্ঠান সঞ্চালনা  করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবারক হোসেন  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *