চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের  এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০১-২৮ ২২:১৭:৪১ || আপডেট: ২০১৮-০১-২৮ ২২:২১:১১

সুজন দাশ, বাঁশখালী:

বৃহত্তর বাঁশখালী এলাকার ঐতিহ্যবাহী শিক্ষালয়, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের উদ্যাগে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাবু কৃষ্ণ প্রসাদ সেন প্রধান শিক্ষক কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কালীপুর ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান জননেতা এড আ.ন.ম শাহদাৎ আলম।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা ফররুখ আহমদ, বাবু প্রদীপ গুহ, সভাপতি বাঁশখালী পূজা উদযাপন পরিষদ, জনাব আবুল কালম, ইউপি সদস্য ৩নং ওয়ার্ড়, মো: আজিম ইউপি সদস্য ২ নং ওয়ার্ড়, বাবু সুধীর মল্লিক রায়, মোঃ নোমান, সভাপতি কালীপুর ইউনিয়ন ছাত্রলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় জনাব আ.ন.ম শাহদাৎ আলম  বিদায়ী বলেন, তোমরা আগামীর বাংলাদেশ, পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয় এলাকার সুনাম বৃদ্ধি করবে এই আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *