চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৮ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

প্রকাশ: ২০১৮-০১-২৮ ২২:১২:২৮ || আপডেট: ২০১৮-০১-২৮ ২২:৫১:৩১

 

নাজিম উদ্দিন রানা,বিশেষ প্রতিনিধিঃ

অাজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৮ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অাজ সকালে অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষ্যে বিদ্যালয় ও কলেজ মাঠে এক সংবর্ধনা সভা অাকন ও নূসরাত জাহানের যৌথ সঞ্চালনায় ও অধ্যক্ষ অাব্দুস ছত্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন কোং।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগর হর্টিকালচার সেন্টারের উদ্যাণ তত্ববিদ জনাব মোঃ সাইফুল ইসলাম,চুনতি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দ্বীন মোঃ মানিক,অাজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নাজেমুল ইসলাম চৌং,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য একরামুল হক বাবুল, মোক্তার হোসেন চৌং,মোখলেসুর রহমান বিপ্লব,এস,এম,সির সহ-সভাপতি অামজাদ হোসেন চৌধুরী,সংরক্ষিত মহিলা সদস্য জনাব রেনুঅারা বেগম,চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সাবিনা ইয়াছমিন,লামা উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন রানা, অভিভাবক অাবু জাহাঙ্গীর চৌধুরী,সাংবাদিক ইসমাইল ও নুরুচ্ছফা ইসলাম লেবু প্রমূখ।

 

উল্লেখ্য এ বছর চাম্বি উচ্চ বিদ্যালয়ে মোট ১৪১ জন পরীক্ষার্থী অংশ নেবে।

তাছাড়া চাম্বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গজালিয়া উচ্চ বিদ্যালয় হায়দারনাসী উচ্চ বিদ্যালয়,ফাইতং উচ্চ বিদ্যালয়,ও ইয়াংছা উচ্চ বিদ্যালয় হতে মোট  ৫৪১ জন পরীক্ষার্থী অংষ নেবে।

 

গত বছর এ বিদ্যালয়ে পাশের হার ছিল প্রায় ৯৭ ভাগ।তাছাড়া বিদ্যালয়টি অাই,সি,টিতে জেলা,উপজেলা পর্যায়ে সেরা এবং বিদ্যালয়ের শিক্ষক জনাব অাবুল কালাম জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রে্স্ট শিক্ষক নির্বাচিত হন।

 

পরে পরীক্ষার্থীদোর জন্য দোয়া কামনায় এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়।দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র অারবি শিক্ষক মৌলানা অাবু তাহের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *