চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

বাঁশখালীতে বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত

প্রকাশ: ২০১৮-০১-২৮ ২২:৩৭:১৮ || আপডেট: ২০১৮-০১-২৮ ২২:৩৭:১৮

 

 

সুজন দাশ, বাঁশখালী:

 বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহমদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আহমদ হোসেন একই ইউনিয়নের বাণীগ্রামের বাইন্না দীঘিরপাড় এলাকায় দুলা মিয়ার ছেলে। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী আছিয়া খাতুন (৫০)। গুরুতর আহতাবস্থায় আছিয়া খাতুন কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা জানান, বাণীগ্রামের বাইন্নাপাড়া এলাকায় শহর থেকে আসা বাঁশখালীমুখী একটি বাস ও শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *