চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লামায় ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ: ২০১৮-০১-২৮ ২২:০৮:৩২ || আপডেট: ২০১৮-০১-২৮ ২২:০৮:৩২

বেলাল আহমদ, বিশেষ  প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলা ও শহর ছাত্রলীগের উদ্যোগে ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৯০ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্ব-স্ব বিদ্যালয়ের বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষা উপকরণ বিতরণ করে উপজেলা ও শহর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ ও সাধারণ সম্পাদক মো. সুমন জানায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে এই শিক্ষা বান্ধব কর্মসূচী হাতে নেয় লামা পৌর ছাত্রলীগ। রবিবার লামামুখ উচ্চ বিদ্যালয়, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, হলিচাইল্ড পাবলিক স্কুল ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এসএসসি/২০১৮ পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হয়। সোমবার লামা সরকারী উচ্চ বিদ্যালয় ও লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ সবসময় ছিল, আছে ও থাকবে। পৌর ছাত্রলীগের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা উপজেলা ছাত্রলীগ উক্ত কর্মসূচীতে সম্পৃক্ত হয়েছি। আগামীতে সমগ্র উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হবে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা, সাধারণ সম্পাদক মো. শাহীন, শহর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ, সাধারণ সম্পাদক মো. সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম, ছাত্রনেতা মো. পারভেজ, মো. সোহেল সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *