Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৯ ২১:২৯:০০ || আপডেট: ২০১৮-০১-২৯ ২১:২৯:০০

নিউজ ডেক্স :
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাবেন বলে আশা করছেন নগর বিএনপর সভাপতি ডা.শাহাদাত হোসেন।
তিনি বলেন, সরকারের মন্ত্রী ও নেতাদের বিচারের রায় নিয়ে আগাম বক্তব্য শুনে মনে হয় সরকার বিচার বিভাগকে প্রভাবিত করার হীন চেষ্টা চালাচ্ছে। ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দেওয়া হলে জনগণ সেটা মেনে নিবেনা।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া যুবদল-ছাত্রদল আয়োজিত গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহাদাত।
শাহাদাত হোসনে বলেন, দেশ রক্ষায় ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার লাখ লাখ নেতাকর্মী রাজপথে নেমে আসবে। সরকারের বিদায় ঘণ্টা বাজাতে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন হবেনা।
বাকলিয়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক মাসুমের সভাপতিত্বে যুবদল নেতা মো. মুছা ও ছাত্রদল নেতা হাছানুল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে নগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো: সিরাজ উল্লাহ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, নগর বিএনপি নেতা মো. শাহজাহান, হাসেম সওদাগর, ইসমাইল বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।- বাংলা নিউজ