Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৯ ১৩:২২:৫৭ || আপডেট: ২০১৮-০১-২৯ ১৩:২২:৫৭

স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম দক্ষিন জেলা প্রবাসী আওয়ামী লীগ মক্কা কমিটিতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ওসমান সাওদাগরের পুত্র মোঃ ইকবাল দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন। সে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব মিয়ার ভাগিনা।
২৪ জানুয়ারী পবিত্র মক্কা নগরীর একটি হলরুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী প্রবাসী লীগের সম্মেলনে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চন্দনাইশ উপজেলা কৃতি সন্তান মোজাম্মেল হককে সভাপতি ও সাতকানিয়ার কৃতি সন্তান গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক
ইকবালকে দপ্তর সম্পাদক ঘোষণা করেন।
এদিকে আওয়ামী পরিবারের সন্তান ইকবাল চট্টগ্রাম দক্ষিন জেলা প্রবাসী আ,লীগ মক্কা কমিটিতে
মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে লোহাগাড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ইকবাল প্রতিবেদকে মুঠোফোনে জানান বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারণকরে বিদেশের মাটিতে চট্টগ্রাম দক্ষিন জেলার নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। সে সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য ইকবালের বাবা মরহুম ওসমান সাওদাগর বড়হাতিয়া মনুফকির হাটের সুনামধন্য ব্যবসায়ী ও আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এবং তার বড় ভাই আলমগির বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাথে জড়িত রয়েছেন ।