Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৯ ১৮:৪৬:৪৩ || আপডেট: ২০১৮-০১-২৯ ১৮:৪৬:৪৩

নিউজ ডেক্স :
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশে দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এমনকি পুলিশের সামনেও বামপন্থী এই জোটের নেতাকর্মীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ।
সোমবার (২৯ জানুয়ারি) নগরীর নিউমার্কেট মোড়ে হামলার ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের প্রতিরোধ না করে জোটের নেতাকর্মীদের ঘেরাও করে দোস্ত বিল্ডিংয়ে ঢুকিয়ে দেয়।
ঘটনাস্থলে থাকা কোতয়ালী থানার এসআই অমিতাভ বলেন, সামান্য সমস্যা হয়েছিল। বড় কোনো হামলা, মারামারি নয়। পরিস্থিতি স্বাভাবিক আছে।
জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ বলেন, ধর্মঘটের সময় ছাত্রফ্রন্টের একজন নেতাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিউনিসিপ্যাল স্কুলে আটকে রাখে। তাকে উদ্ধারের জন্য এসে আরও ৭-৮ জন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। এরপর আমরা মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে এসে সমাবেশ করি। হঠাৎ সিটি কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বের হয়ে ইট-লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা করে।- বাংলানিউজ