চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

নগরীতে নকল কয়েল কোম্পানির সন্ধান : ৮৩৬ কার্টুন নকল ও অনুমোদনহীন মশার কয়েল জব্দ 

প্রকাশ: ২০১৮-০১-২৯ ২১:১৮:০৭ || আপডেট: ২০১৮-০১-২৯ ২১:১৮:০৭

নিউজ ডেক্স :

বিভিন্ন নামে ছয় ধরণের কয়েল বাজারজাত করছিল জে এম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। যার মধ্যে বেশ কয়েকটি প্রসিদ্ধ কোম্পানির নাম নকল করে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আকবর শাহ থানা এলাকার শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এই নকল কয়েল কোম্পানির সন্ধান পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।তিনি  বলেন, ওই প্রতিষ্ঠান লিভার জাম্বু, রকেট, তুলসি পাতা, আতঙ্ক, লিডার,

লিভার নিমপাতা নামে ছয় ধরণের কয়েল বাজারজাত করছিল।এরমধ্যে কয়েকটি অন্য কোম্পানির নাম নকল করা বাজারজাত করা হচ্ছিল।’

এছাড়া ওই প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন ছিল না। কিন্তু তারপরেও মোড়কে তারা বিএসটিআইসহ অন্যান্য লোগো ব্যবহার করছিল। অথচ তাদের ট্রেড লাইসেন্স ছাড়া আর কোন লাইসন্স নেই।’

অভিযানে মোট ৮৩৬ কার্টুন নকল ও অনুমোদনহীন মশার কয়েল জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা করা হয়েছে।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *