চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

পেকুয়ায় হোসেন ওয়ার্কশপে ড্রাম বিস্ফোরণে পথচারী নিহত

প্রকাশ: ২০১৮-০১-২৯ ১৯:১৫:৫৭ || আপডেট: ২০১৮-০১-২৯ ১৯:১৫:৫৭

নিউজ ডেক্স :

কক্সবাজারের পেকুয়ায় মেকানিক্যাল ওয়ার্কশপের অব্যবহৃত তেলের ড্রামে সৃষ্ট গ্যাস বিস্ফোরণে এক পথচারি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে পেকুয়া বাজারের পশ্চিমাংশে হোসেন ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত মো. হারুন (২৮) পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া এলাকার মো. কালুর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বরইতলি মগনামা সড়ক ঘেঁষে পেকুয়া বাজারের বেশ কয়েকটি ওয়ার্কশপে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে তেলের বাতিল ড্রাম ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার কাটা হতো। সোমবারও বেশ কয়েকটি পুরোনো তেলের ড্রাম কাটা হচ্ছিল। বেলা ১২টার দিকে ড্রামটি কাটার সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে হারুনের বুক ও শরীরের বিভিন্ন অংশে বিধে। এতে ঘটনাস্থলে হারুন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, ঝুঁকিপূর্ণ কাজ বিনা প্রটেকশনে করায় হোসেন ওয়ার্কশপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।- জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *