চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লামায় সিমেন্ট বাহী ট্রাক উল্টে গুরুতর আহত ২

প্রকাশ: ২০১৮-০১-২৯ ১৩:৩৮:৫৯ || আপডেট: ২০১৮-০১-২৯ ১৩:৩৮:৫৯

বেলাল আহমদ,বিশেষ প্রতিনিধি :

বান্দরবানের  লামায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২জন আহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) সকাল ৭টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহত মো. হাসান (২৯) ট্রাক ড্রাইভার ও মো. মিরাজ (১৮) গাড়ির হেলপার।

দূর্ঘটনার খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোজাম্মেল হক একটি টিম নিয়ে আহতদের উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, দূর্ঘটনায় পড়া ট্রাকটি (চট্টমেট্রো-ট ১১-৬৪০৯) আলীকদম সেনা জোনের উন্নয়ন কাজের সিমেন্ট নিয়ে আসছিল। পাহাড়ি ঢালু পথে পাশাপাশি আরেকটি ট্রাকের সাথে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিরুপায় দেখে ড্রাইভার হাসান রাস্তার পাশের বড় গাছের সাথে গাড়িটি আটকে দিতে চাইলে ট্রাকটি উল্টে দুমড়ে মুছড়ে যায় এবং দুইজন আহত হয়। আহতদের বাড়ি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায়।

ট্রাক দূর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *