Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৯ ২১:০১:১১ || আপডেট: ২০১৮-০১-২৯ ২১:০১:১১

স্টাফ রিপোর্টার :
লোহাগাড়া বটতলী শহরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ওপর অবৈধভাবে ফুটপাতের ওপরে থাকা বিভিন্ন ভাসমান দোকান উচ্ছেদ করেছেন দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
এসময় ওসি মিজান তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এক সচেতনতা মুলক মাইকিং করে মহাসড়কে দূর্ঘটনার তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন তিনি বলেন মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে মাহাসড়কের ১০ মিটারের মধ্য যে কোন স্থাপনা না বাসানোর জন্য। সড়ক দূর্ঘটনার কবলে পড়ে প্রতিবছর অন্তত দেড় লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
গবেষণা রিপোর্টের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, সড়ক দূর্ঘটনার জন্য ৫৩ শতাংশ ওভার স্পীডিং, ৩৭ শতাংশ চালকদের বেপরোয়া মনোভাব এবং ১০ শতাংশ সড়কে বিশৃংখলাসহ অন্যান্য কারণ দায়ি। তিনি আরো উল্লেখ করেন, সরকারি হিসেবে প্রতিদিন কমপক্ষে ৯ জন লোক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়।
যাদের ৪১ শতাংশই পথচারী। তিনি সড়ক দূর্ঘটনা রোধে বাজারের ইজারাদার প্রশাসনসহ সকল সুনাগরিকদের সচেতনতা বাড়াতে দায়িত্ব পালন করার আহবান জানান।