Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-২৯ ১৯:৩৯:৫৯ || আপডেট: ২০১৮-০১-২৯ ১৯:৩৯:৫৯

এরশাদ, আলম, লোহাগাড়া:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ও লোহাগাড়া সিটি হাসপাতালের ডাইরেক্টর ডাঃ আতাউল করিম আরবি লোহাগাড়া স্বাস্হ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন।
কক্সবাজার সদর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স হতে বদলী হয়ে তিনি ২৯ জানুয়ারী সকালে পুনরায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি যোগদান করার পর পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ তার কার্যালয়ে ডাঃ আতাউল করিম আরবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও ডাঃ আতাউল করিম আরবিকে পদুয়া ইউপির সর্বস্হরের জনসাধারণ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় উপস্হিত ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া সিটি হাসপাতালের এমডি ও সাবেক দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আরিফুর রহমান,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ তাজ উদ্দিন,বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম,ছাত্রলীগ নেতা ইরফানসহ আরো অনেকেই।