চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সাতকানিয়ায় দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশ: ২০১৮-০১-২৯ ১৮:৫৭:৫৬ || আপডেট: ২০১৮-০১-২৯ ১৮:৫৭:৫৬

নিউজ ডেক্স :

চলমান বিশেষ অভিযানে সাতকানিয়া থানা পুলিশ দুই কেজি গাঁজাসহ মো. আরফাতুর রহমান জিকু (৩০) ও মো. মাইন উদ্দিন হাসান আরমানকে (২৬) গ্রেফতার করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে চালান করা হয়।

সাতকানিয়া থানার এসআই দীপন চন্দ্র সরকার  জানান, কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট বাজারে থেকে জেলেপাড়ামুখী রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। জিকু একই এলাকার আলী মুহুরীর বাড়ির আবদুল মতিনের ছেলে। আরমান কালিয়াইশ সোনাগাজী ফকিরপাড়ার আবুল কাসেম মাস্টারের ছেলে।

পৃথক অভিযানে এসআই মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে পরোয়ানাভুক্ত তিন আসামি দেলোয়ার হোসেন (৫০), নবাব মিয়া (৫৬) ও মো. আরিফকে (২৫) গ্রেফতার করা হয়েছে। বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *