চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ২০১৮-০১-৩০ ১১:২৬:৩২ || আপডেট: ২০১৮-০১-৩০ ১১:২৬:৩২

নিউজ ডেক্স :

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন নয়াহাট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সেলিম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৮টার দিকে ওই এলাকার মারুম ম্যানশন নামে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সেলিম একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *