চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

দক্ষিণ শুকছড়ি আব্দুল খালেক শাহ আমেরিয়া হোসাইনিয়া হাফেজুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া  মাহফিল সম্পন্ন 

প্রকাশ: ২০১৮-০১-৩০ ১৭:১১:০৩ || আপডেট: ২০১৮-০১-৩০ ১৭:১৪:০৪

 

 

আলাউদ্দিন, বীর কন্ঠ:  

সৌদি আরবের মদিনা প্রবাসী,দক্ষিণ লোহাগাড়া দেওয়ানজি পুকুর পাড় হাজির পাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব জাহাঙ্গীর কবির লাভলু বলেছেন ,পরীক্ষায় ভালো প্রস্তুতি থাকার পরেও পরীক্ষাভীতিতে শিক্ষার্থীরা কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। তাই পরীক্ষার আগমুহূর্তে এসে হতাশ হলে চলবে না, পরীক্ষার ভয় কাটিয়ে উঠতে হবে। পরীক্ষায় সাফল্যের জন্য দরকার দৃঢ় আত্মবিশ্বাস ও সাহস। 

৩০জানুয়ারী সকালে  দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগড়ার দক্ষিণ শুকছড়ি আব্দুল শাহ আমেরিয়া হোসাইনিয়া হাফেজুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০১৮সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে অবদান রাখতে সক্ষম হবে।তিনি আরো বলেন,মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে মাদ্রাসার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।তিনি মাদ্রাসার সবধরণের উন্নয়নে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

মাদ্রাসার সাবেক প্রতিষ্টাতা অধ্যক্ষ মাওলানা অহিদ আহমদ`র সভাপতিত্বে প্রধান বক্তা দক্ষিণ শুকছড়ি দরবার শরীফের পীর ও মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তবীদ  মাওলানা নেছারুল হক চিশতী

স্বাগত বক্তব্যে রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ফরমান উল্লাহ।মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল, মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য ও লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেফাজত উল্লাহ সিকদার,মাদ্রাসার সহকারী অধ্যাপক কামাল উদ্দিন,অধ্যাপক রেজাউল করিম,মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য সমাজসেবক মোহাম্মদ ফখরুল হাসান ও সাংবাদিক মোহাম্মদ রায়হান সিকদার।এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দরা ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

অনুষ্টান শেষে মদিনা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব জাহাঙ্গীর কবির লাভলু`র নিজস্ব তহবিল হতে প্রায় ২৫০  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *