চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি দিন দিন বেড়েই চলছে , ডা.শাহাদাত

প্রকাশ: ২০১৮-০১-৩০ ২৩:২৫:৪০ || আপডেট: ২০১৮-০১-৩০ ২৩:২৫:৪০

নিউজ ডেক্স :

শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি দিন দিন বেড়েই চলছে উল্লেখ করে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস মোকাবেলা সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে।

 

তিনি বলেন, মন্ত্রী-এমপিদের আশ্রয় প্রশ্রয়ে থাকা লোকজনই এ সমস্ত অপকর্মের সাথে জড়িত। শিক্ষামন্ত্রীর কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সকলেই দুনীতির সাথে জড়িয়ে পড়েছে। এরই মধ্যে শিক্ষামন্ত্রীর কর্মচারীদের কর্মস্থল থেকে বহিস্কার করা হয়েছে। এতে বোঝা যায় দেশে কি পরিমাণে শিক্ষাখাতে দুর্নীতি হচ্ছে।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে চন্দনপুরায় হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মাল্টিমিডিয়া শ্রেণি কার্যাক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

শাহাদাত হোসেন বলেন, প্রশ্নপত্র ফাঁস এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। পিএসসি থেকে শুরু করে বিসিএস প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি বন্ধ করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ রক্ষা হবে।তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলেই শিক্ষার মান বাড়বে উল্লেখ করে তিনি বলেন, হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব মধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল।

 

সিটিজি টাইমসের সম্পাদক মসরুর জুনাইদ বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরনে শিক্ষায় তথ্য-প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বিশ্বায়নের যুগে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও শিক্ষাক্ষেত্রে তথ্য-প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে।

 

তিনি আরো বলেন, শিক্ষার প্রচলিত ধারার শিখন-শেখানো পদ্ধতির পরিবর্তে শিখন-শেখানো পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে। শ্রেণি কার্যক্রমে অন্যান্য শিক্ষা উপকরণের মতো প্রযুক্তিকেও একটি শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে, যা শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে সহায়তা করছে।

 

মসরুর জুনাইদ বলেন, মান্টিমিডিয়া ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা হলে শ্রেণি কক্ষে একই সঙ্গে অধিক সংখ্যক শিক্ষার্থীকে বিজ্ঞানের বিভিন্ন জটিল চিত্র ও গ্রাফসমূহ সহজবোধ্য এবং আনন্দদায়কভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

 

অধ্যক্ষ নুরুল আবছরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা উপদেষ্টা মোবারক হোসেন, সমাজসেবক দস্তগীর চৌধুরী নশু, পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর সেলিম, , হাজী এমরান উদ্দীন, স্কুল শিক্ষিকা নাঈমা নাছরিন, কামরুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *