Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-৩০ ১৭:৩৫:৩৫ || আপডেট: ২০১৮-০১-৩০ ১৭:৩৫:৩৫

নিউজ ডেক্স :
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু হয়েছে সিলেট থেকে। ভোটের বছরের শুরুতে সিলেটে গিয়ে তিন আউলিয়ার মাজার জিয়ারত করেন এবং জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে মঙ্গলবার বিকালের জনসভায় শেখ হাসিনা বলেন, “আমাদের নির্বাচনী প্রচার চালানো এখান থেকেই শুরু।” নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, “ডিসেম্বরে যে নির্বাচন হবে, সে নির্বাচনেও আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।”
নৌকায় মার্কায় ভোট দিতে জনসভায় আগত সবাইকে হাত তুলে ওয়াদা করার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। “আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দেবেন।” মাঠভরতি মানুষ হাত তুলে শেখ হাসিনার কথায় সায় দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে জঙ্গিবাদের সৃষ্টি হয়। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি হত্যাযজ্ঞ চালিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও লুটপাট হয়। দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেআওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। উন্নয়নের ছোঁয়া সব জায়গায়। তাই হাত তুলে ওয়াদা করেন। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নৌকা মার্কায় ভোট দেবেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরের আগে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।