Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০১ ২২:৫৫:৪৩ || আপডেট: ২০১৮-০২-০১ ২২:৫৫:৪৩

নাজিম উদ্দিন রানা, বিশেষ প্রতিনিধিঃ
একমাত্র অাল কোরঅান ও অাল হাদীসের শিক্ষাই পারে এদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বন্ধ করতে।ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্হান নেই।বিশ্বের শক্তিশালী নাস্তিকরা ইসলামকে ধ্বংশ করার পায়তারা হিসেবে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে।তারা কোনদিন সফল হবেনা।কারন কোরঅানের সাথে যারা বেয়াদবি করবে তাদের অাবু জাহেলের ভাগ্যে বরণ করতে হবে নিশ্চিত।তারা বিশ্ব শান্তি প্রতিষ্টায় কোরঅানের শাসন কায়েমের অাহবান জানান।
তিনি অারো বলেন ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ট ধর্ম ও কোরঅান সর্বকালের গ্রন্হ হওয়া সত্তে ও অাজকে অামাদের ঈমানী দূর্বলতার কারনে সারাবিশ্বে মুসলমানদের প্রতি অত্যাচারের স্টীম রোলার চলছে।এরপরে ও সারাবিশ্বের শক্তিশালী মুসলিম বিশ্বের নেতারা প্রতিবাদ না জানিয়ে নীরবে সহ্য করে যাচ্ছে।
ভারত থেকে পালিয়ে অাসা হাতি বঙ্গপালের মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।অথচ অামাদের পার্শ্ববর্তি দেশ মিয়ানমারের মুসলমানদের গণহারে হত্যায় বিশ্ব মুসলিম নেতাদের ভূমিকার সমালোচনা করেন।
মিয়ানমারে নির্যাতিত মুসলমানদের রক্ষায় বাংলাদেেশর সীমান্ত খুলে দিয়ে সার্বিক সহযোগিতার জন্য মানবতার নেত্রি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জাতিসংঘের অধিবেশনে মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব মুসলামানদের ঐক্য গড়ে তোলার অাহবান জানিয়ে ২ফেব্রুয়ারি অাজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অাজিজনগর যুব উন্নয়ন পরিষদের ২য়তম তাফসিরুল কোরঅান মাহফিলে প্রধান ওয়ায়েজ্বীনের বক্তব্যে বিশিষ্ট টিভি অালোচক গবেষক ওঅান্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরঅান,বাংলাদেশ জাতিয় মুফাচ্ছের পরিষদের কেন্দ্রিয় বিদেশ বিষয়ক সম্পাদক অাল্লামা জহিরুল ইসলাম অাল জাবেরী উপরোক্ত কথাগুলো বলেন

সংগঠনের সভাপতি মাষ্টার অাজিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ উল্লাহ অাযম খান,নাজেমুল ইসলাম চৌধুরী।
মাহফিলে অন্যান্যের মধ্যে অালোচনা পেশ করেন খুলনা ইসলামিক রিচার্স সেন্টারের সহকারি পরিচালক, ক্বারি মুহাদ্দিস মুত্তালিব হোসাইনী
চুনতি ফাতেমা বতুল রঃ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ অাব্দুল্লাহ,
অাজিজনগর সাত্তার ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদের খতিব মুফতি মৌলানা তৌহিদুল ইসলাম প্রমুখ।