Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০১ ০০:০৮:৩৭ || আপডেট: ২০১৮-০২-০১ ০০:০৯:১৫

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল বলেছেন খেলাধুলা মানুষকে বিভিন্ন খারাপ কাছ থেকে বিরত রাখে। বর্তমান সময়ে যুবকরা মাদকের সাথে জড়িয়ে পরেছে। তাদেরকে মাদকাসক্ত থেকে বিরত রাখতে খেলা-ধুলার কোন বিকল্প নেই ।

৩১জানুয়ারী রাত ৯ টায় লোহাগাড়া উপজেলার দরবেশহাট বাজারে ফাইজা এন্টারপ্রাইজ কর্তৃক ফাইজা ব্যাটমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজ সেবক নুরুল ইসলাম’ সভাপত্বিতে খেলায় উদ্বোধক ছিলেন মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ শফিক উদ্দিন।
গেষ্ট অব অনার ছিলেন চুনতি ইউপির সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,ফাইজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার কোম্পানী, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার,মোহাম্মদ নাছির উদ্দিন মেম্বার,গিয়াস উদ্দিন কোম্পানী, ব্যবসায়ী আবু তাহের,যুবনেতা খাজত আলম,খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। 
খেলায় দু`শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন অনির্বান ক্লাব বনাম সাতকানিয়া ছমাদার পাড়া এবং হোসেন আলী মাতাব্বর পাড়া বনাম কেনারীহাট সাতকানিয়া। এতে সাতকানিয়া ছমাদার পাড়া এবং হোসেন আলী মাতাব্বর পাড়া ফাইনালে উঠে।