Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০১ ১৭:০০:১১ || আপডেট: ২০১৮-০২-০১ ১৭:০১:২৪

বেলাল আহমদ,(বিশেষ) প্রতিনিধি :
বান্দরবানের লামায় দৈনিক সাঙ্গু ও প্রিয় চট্টগ্রামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। একই ব্যক্তির সম্পাদনায় দু’টি পত্রিকার একই দিনে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদেন লামা উপজেলার কর্ণদ্বারগন। ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় র্যালী, সাড়ে ১১টায় আলোচনা সভা সাড়ে বারোটায় কেক কেটে পত্রিকা দু’টির শুভ কামনা করেন অতিথিরা। লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত হয়। পত্রিকা দু’টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লামা প্রেসক্লাবের মিডিয়া সেন্টারকে বর্নিল সাজে সজ্জিত করা হয়। দুপুর সাড়ে বারোটায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া। স্বাগতিক বক্তব্যদেন দৈনিক সাঙ্গু লামা প্রতিনিধি প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (লামা সার্কেল) আবু সালাম চৌধুরী, প্রিয় চট্টগ্রাম প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু, রিপোর্টাস ক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরাম সভাপতি ইউছুপ মজুমদার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বান্দরবান বেতার ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মংছিংপ্রু মার্মা। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা বলেন, একটি সাহসী দৈনিক হিসেবে সাঙ্গু সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে সক্ষম হচ্ছেন। একজন সাহসী সম্পাদক হিসেবে কবির হোসেন ছিদ্দিকীসহ পত্রিকার সকল প্রতিনিধির প্রসংশা করেন বক্তারা। পত্রিকাটির সমালোচনা করে অতিথিরা আরো বলেন, একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে দৈনিক সাঙ্গু গ্রাহকের কাছে প্রিয় হলেও পত্রিকাটি গ্রাহক পাচ্ছেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের মনযোগ আকর্ষণ করে বলেন, এর সার্কুলেশন বৃদ্ধি করতে হবে। আরেকটি দৈনিক প্রিয় চট্টগ্রাম এর একই অগ্রগতি কামনা করেন বক্তারা। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সরকার সংবাদ পত্রিকার কণ্ঠরোধ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের হাত পা বেধে ফেলার প্রয়াস নিচ্ছেন। উক্ত আইনে তথ্য সংগ্রহকারী কোন সাংবাদিক গোপনে তথ্য উপাত্য সংগ্রহের প্রয়োজনে রেকর্ডিং কিংবা ভিডিও ধারণ করার বিষয়ে গুপ্তচর ভিত্তির অপরাধে দোষি সাব্যস্ত হবেন। ঘটনার পেছনের ঘটনা সমুহ গনমাধ্যমে জানতে হলে এই আইন না করার পরামর্শ দেন কর্মরত সকল সাংবাদিকরা।