Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০২ ২০:০৭:৩৫ || আপডেট: ২০১৮-০২-০২ ২০:০৭:৩৫

নিউজ ডেস্ক-
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। যারা সত্যিকার অর্থে যারা বুকে ইসলাম ধারণ করে তারা কখনো জঙ্গি হতে পারে না। জঙ্গিবাদ ইসলাম সমর্থন করেনা। ইসলামে মানুষ হত্যাকারীদের কোন স্থান নেই। বর্তমান বিশ্বে ইসলামকে হেয় পতিপন্ন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমাদের সবার ঈমানকে মজবুত করতে হবে। সকল যড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। তিনি আরো বলেন, সরকার কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দিয়ে সনদের ব্যবস্থা করেছে। যাতে সবাই দক্ষ জনসম্পদে পরিনত হবে পারে।
২ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুর ২ টায় ফটিকছড়ি উপজেলার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাদ্রাসা প্রধান মাওলানা সালাউদ্দিন নানুপুরী’র সভাপতিত্বে মাহফিলে আরো উপস্থি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রলয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান,সাতকানিয়ার এমপি আবু রেজা মুহাম্মদ নদভী, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রামের ডিআইজি মনিরুজ্জামান মনির, এসপি নূরে আলম মিনা, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএস পেয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক, সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, মাওলানা মাহমুদুল হাসান মমতাজী প্রমূখ। মন্ত্রী হেলিকপ্টার যোগে দুপুর ১ টার দিকে নানুপুর লায়লা করিব কলেজ মাঠে নেমে মাদ্রাসার মাহফিলে যোগদেন। জুমার নামাজ শেষে বক্তব্য রেখে সড়ক পথে হাটহাজারী বড় মাদ্রাসায় হেফাজতের আমির আহমেদ শফির সাথে রুদ্ধদার বৈঠকে মিলিত হন।