চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

টেকনাফে নাফ নদী থেকে ধরে নেওয়ার পর পাঁচ জেলেকে ফেরত দিয়েছে বিজিপি

প্রকাশ: ২০১৮-০২-০৩ ১৮:৩২:৪২ || আপডেট: ২০১৮-০২-০৩ ১৮:৩৪:৪০

নিউজ ডেস্ক-

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ধরে নেওয়ার পর পাঁচ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপির মধ্যে সমন্বয় শেষে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

টেকনাফে বিজিবির ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে টেকনাফের কানজরপাড়ায় নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিপি। এ সময় নুরুল ইসলাম নামে এক জেলে গুলিবিদ্ধ হন। সেসময় আজিজুল্লাহ,ইয়ার মাহমুদ, শাহ আলম, মো. রফিক, পেটার্স আলী নামে পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *