Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৩ ১৪:৩৮:২৬ || আপডেট: ২০১৮-০২-০৩ ১৪:৩৯:২৬

আলাউদ্দিন ,বীর কন্ঠ :
সাতকানিয়া-লোহাগাড়ার -১৫ আসনের সাংসদ. প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি বলেছেন, খেলাধুলা সুন্দর স্বাস্থ্য গঠন ও মেধা মননের বিকাশ ঘটায়।
তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ এখন বিশ্বের মাঝে পরিচিত লাভ করেছে।আওয়ামীলীগ সরকারের আমলে সাতকানিয়া-লোহাগাড়ায় ব্যাপকভাবে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে।তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো আওয়ামীলীগ সরকার( নৌকাকে) বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
২ফেব্রুয়ারি রাত ৯টায় অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় মেসার্স ফাইজা এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত ফাইজা ব্যাটমিন্টন টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন জহির’র সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।
গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার),লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম এ গনি সম্রাট,পদুয়া ইউপির জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন,চুনতি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান ও তরুণ সংগঠক মোহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা এসএম আবদুল জব্বার, মেসার্স ফাইজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার কোম্পানী, মাদার্শা ইউপির চেয়ারম্যান আ.ন ম সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল হান্নান মোহাম্মদ ফারুক,এ.রহমান মার্কেটের স্বত্বাধিকারী ও আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ,যুবলীগ নেতা মোহাম্মদ জাফর আলম,যুবলীগ নেতা সরওয়ার কামাল,সাংসদ ড.নদভীর একান্ত সহকারী সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদত হোসাইন শাহেদ,খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্টানের পুর্বে সকল অতিথিবৃন্দদেরকে ফাইজা ব্যাটমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
খেলায় দু`শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন দরবেশহাট হোসেন আলী মাতাব্বর পাড়া স্পোর্টস বনাম সাতকানিয়া ছমাদার পাড়া স্পোর্টস। এতে চ্যাম্পিয়ন হয় দরবেশহাট হোসেন আলী মাতাব্বর পাড়া স্পোর্টস।
খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাষ্টার এসকে সামশুল আলম,মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দিন,মাষ্টার নাছির উদ্দিন ও মাষ্টার মোহাম্মদ আলমগীর।
অনুষ্টান শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।