Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৪ ২০:৪৫:৩৪ || আপডেট: ২০১৮-০২-০৪ ২০:৪৫:৩৪

নিউজ ডেস্ক-
কক্সবাজার জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, সাবেক সংসদ সদস্য, সংযুক্ত আরব-আমিরাতের সাবেক রাষ্ট্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আলহাজ অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী রত্নগর্ভ বেগম রওশন সরওয়ার আর নেই। আজ রোববার বিকেল ৪টায় চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রত্নগর্ভা বেগম রওশন সরওয়ার কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীর মা।
আগামীকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় রামু স্টেডিয়ামে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ।
রত্নগর্ভা বেগম রোশন সরওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ লুৎফর রহমান কাজল, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম। – পরিবর্তন